editor

প্রকাশিত: 7:57 PM, October 13, 2021

জাফলংয়ে বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা

জাফলংয়ে বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা

জাফলং প্রতিনিধি::
সিলেটের জাফলংয়ের বালু ও পাথরখেকো সিন্ডিকেটের ৬ সদস্যর বিরুদ্ধে চাঁদাবাজি ও পরিবেশ ধ্বংসের মামলা দায়ের করা হয়েছে। গত ৪ মাসে ওই সিন্ডিকেট জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা বা ইসিএ জোনে নির্বিচারে প্রায় ২০ কোটি টাকার বালু লুট ধরে পরিবেশ ধ্বংস করা হয়েছে অভিযোগ করা হয়েছে।

বুধবার দুপুরে সিলেটের আমল গ্রহনকারী ১০ নং আদালতে এই মামলা দায়ের করেছেন জাফলং নয়াবস্তি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইনসান আলী। এদিকে- আদালত মামলাটি গ্রহন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গোয়াইনঘাট থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি করা হয়েছে; জাফলং মামার দোকানের বাসিন্দা সুমন, বিশ্বনাথের তেঘরী গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলাম, কান্দুবস্তি গ্রামের ফিরোজ আহমদ, আসামপাড়া গ্রামের শামসুল ইসলাম, লেঙ্গুরা এলাকার মুজিব ও লামা দুমকা গ্রামের সুভাস দাস। মামলার এজাহারে বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী জানিয়েছেন- জাফলং ব্রিজ এলাকার ১৪ বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশ সরকার কর্তৃক পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা বা ইসিএ জোন হিসেবে চিহিৃত।

গত জুন মাস থেকে আসামিরা নয়াবস্তি, কান্দুবস্তি গ্রামের লোকজনের বসতবাড়ি ধ্বংস করে নির্বিচারে বালু উত্তোলন করছে। এতে করে ইতিমধ্যে ৫-৬ কোটি টাকার ক্ষতি সাধন করেছে। এছাড়া- বাসা বাড়ির দেওয়াল ও কবরস্থান দখল করে তারা বালূ লুটপাট করছে। গোয়াইনঘাটের লিজকৃত গোয়াইন ১১৭ বালু মহাল ও পাশ্ববর্তী জৈন্তাপুরের সারি-১, সারি-২ বালু মহাল ইসিএ জোন থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে অবস্থিত। কিন্তু জৈন্তাপুরের বালু মহালের কাগজ ব্যবহার করে ইসিএ জোন ভুক্ত এলাকা থেকে বালু ও পাথরখেকো সুমন, ফয়জুল, ফিরোজ, শামসুল ও মুজিবের সহযোগিতায় অবৈধ বোমা মেশিন ব্যবহার করে ডাউকী ও পিয়াইন নদী থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ লক্ষ্য টাকা অবৈধ আদায় করে আত্মসাত করেছে।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন- গত ৯ সেপ্টেম্বর জাফলংয়ে অবৈধ বালু লুটপাট বন্ধে আলীম উদ্দিন সিলেটের প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আর এই অভিযোগ দায়েরের পর আসামীরা জাফলংয়ে সশস্ত্র মহড়া অব্যাহত রেখেছে। তারা দেশী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। ভয়ভীতি দেখিয়ে খুন করারও হুমকি দিচ্ছে। এছাড়া আসামিরা পাশ্ববর্তী আড়কান্দি ও হাদারপাড় এলাকায় অবৈধ ড্রেজার মেশিন ও বালু মেশিন দিয়ে কোটি কোটি টাকার বালু লুটপাট করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা ইনসান আলী। মামলায় তিনি উল্লেখ করেন- আসামিদের অবাধে পাথর উত্তোলনের ফলে শতকোটি টাকা ব্যায়ে জাফলং ব্রিজ সহ কয়েকটি ব্রিজ হুমকির মুখে পড়েছে। পরিবেশের মারাত্মক ক্ষতি ছাড়াও শ’শ বাড়িঘর ভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে তাদের কার্যকলাপ নিয়ে সংবাদ প্রকাশিত হলেও আসামিরা বেপরোয়া ভাবে তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে। এজাহারে তিনি আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

মামলার বাদিপক্ষের আইনজীবি এডভোকেট শামীম আহমদ জানিয়েছেন- অবৈধভাবে বালু ও পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত গ্রহন করেছেন। মামলার তদন্তের জন্য গোয়াইনঘাট থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন আসার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির