editor
প্রকাশিত: 1:17 PM, October 14, 2021
নিজস্ব প্রতিবেদক
সময় তখন রাত আনুমানিক সাড়ে ৯টা। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ফেরী করে পাখি বিক্রি করছিলেন কয়েকজন। চলছিলো দামদরও। এমন সময় আসল বন বিভাগের অভিযানিক দল। জব্দ করা হলো বিক্রেতার কাছ থেকে চারটি সাদাবক। আটক করা হলো ইয়াহইয়া আহমদ (৩৫) নামের এক বিক্রেতাকে। ঘটনাটি ১৩ অক্টোবর বুধবারের।
তবে অভিযানটি এখানেই থেমে যায়নি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ঢাকা থেকে আগত বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের প্রধান, মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা, মোল্লা রেজাউল করিম চৌধুরীকে নিয়ে প্রবেশ করেন গলির ভেতর। সেখানে পাখি কুঞ্জ নামের একটি দোকানে রীতিমত আড়ত করেই খাচার ভেতর বন্দি ছিলো বেশ কয়েকটি কানিবক ও সাদাবক। বিক্রির উদ্দেশ্যে রাখা বকগুলো উদ্ধার করা হয়। কিন্তু দোকান মালিক অভিযানের খবর পেয়েই সটকে পড়েন।
সাড়ে নয়টা থেকে সোয়া ১০টা পর্যন্ত চলা এ অভিযানে মোট ৩৭ টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯টি কানিবক ও ১৮টি সাদা বক। পাখিগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অবমুক্তের জন্য। যা বৃহস্পতিবার ভোরে পরিবেশকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে অবমুক্ত করা হবে।
এদিকে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, একসময় দিনে বিক্রি হত এসব পাখি। কিন্তু অভিযানের কারণে এখন রাতে বিক্রি করা হয়। এখানে একটি চক্র গড়ে ওঠেছে। কিছুদিন আগেও একজন বিক্রেতার কাছ থেকে পাখি উদ্ধার করে মুক্ত করা হয়েছে। এদেরকে বারবার সতর্ক করার পরও কাজ হচ্ছে না। তাই এখন থেকে কেবল বিক্রেতা না, ক্রেতাদেরও আইনের আওতায় আনার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি। কারণ ক্রেতারা না কিনলে বিক্রেতারা বিক্রিও করবে না।
অপরদিকে বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের প্রধান, মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা, মোল্লা রেজাউল করিম চৌধুরী বলেন, বক কৃষকের বন্ধু। এরা প্রচুর পরিমাণ পোকামাকড় খায়। যার কারণে ফসল উৎপাদন ভালো হয়।
তারা আরও বলেন, বক যখন ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটে তখন মাটি নরম হয়। এতে ধানের গোড়ায় বাতাস প্রবাহিত হয়। সেই সাথে ধানে ক্ষতিকর অনেক পোকা আছে যা এই বকগুলো খায়। কিন্তু মানুষ অজানতেই উপকারী এই পাখিগুলো শিকার করে খেয়ে ফেলছে। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনই ধানের উৎপাদনও ব্যাহত হচ্ছে। তাই এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ