editor
প্রকাশিত: 7:54 PM, October 14, 2021
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে সম্প্রতি কুমিল্লা শহরে একটি পূজামন্ডপে মূর্তির পায়ে মহাগ্রন্থ আল কুরআন এর ছবি সম্বলিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া ও নিচ্ছিদ্র নিরাপত্তার গ্রহণ করে। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেলে, দেশবাসীর কাছে তা বোধগম্য নয়।
প্রযুক্তির যুগ ও সিসি ক্যামেরা সহ সবকিছুকে ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা যে কাজটি করেছে, আইন-শৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারেন না। দেশবাসীর জিজ্ঞাসা বার বার ইসলাম ও হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে এ দেশে যে ঘটনাগুলো ঘটছে, এর কারণ ও প্রতিকারের প্রশ্নে আমাদের জাতীয় নেতৃবৃন্দ খুবই নির্বীকার।
মহাগ্রন্থ আল কুরআন ও মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ও অবমাননাকারী সহ সকল ধর্মদ্রোহীদের রুখতে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও ব্ল্যাসফেমী আইন পাশ করতে হবে। এতে দুর্বৃত্তদেরকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে ধর্মপ্রিয় জনগণ মনে করেন। এই ঘটনাকে পূঁজি করে মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে হামলা, পাশাপাশি ধর্মপ্রিয় জনতার শান্তিপূর্ণ প্রতিবাদের উপর জুলুম, নির্যাতন কাম্য হতে পারে না। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি সরকার ও প্রশাসনকে নিবিড় ভাবে অনুধাবন করার জোর দাবী জানান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকারী সহ এর ন্যাপথ্যের নায়কদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। -বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির