editor
প্রকাশিত: 8:16 PM, October 14, 2021
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ১২১ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীবাড়ি এলাকার সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাজপুর গ্রামের মমিন মিয়ার ছেলে আব্দুল আলীম (২২), একই উপজেলার পাইগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মো. জামাল (৩৯), একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের সৈলেন সুত্রধরের ছেলে সুশীল (৩০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পুকুরিয়া কান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রমজান আলী (১৯)।
পুলিশ জানায়, ছাতক থেকে নৌকায় করে আটককৃত ৪ মাদক ব্যবসায়ী মদের ওই চালান নিয়ে লামাকাজীর কাজীবাড়ির পশ্চিমে আসে।
এরপর তারা নৌকা থেকে মদ সিএনজি অটোরিক্সায় উঠাতে চাইলে তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের মামুনুর রশিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই ৪ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
এসময় তারে কাছ থেকে ৮৪ পিচ অফিসার চয়েজ ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদ জব্দ করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ আগস্ট লামাকাজী ইউনিয়নের আতাপুর এলাকায় পরগনা বাজার রাস্তা সংলগ্ন সুরমা নদী পার থেকে ২৮৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ