editor
প্রকাশিত: 10:41 PM, October 14, 2021

সিলেট জেলা ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১৪ অক্টোবর বৃহস্পতিবার আসরের নামাজের পর সিলেট জেলা ছাত্র জমিয়তের ডাকে কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদ ও জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী লুকমান হাকিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান। আরো বক্তব্য রাখেন, বন্দরবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দীন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক রায়হান উদ্দীন, সিলেট মহানগর যুবজমিয়তের সভাপতি কবির আহমদ ও হকার্স মার্কেটের চেয়ারম্যােন শেখ কবীর আহমদ।
বক্তাগণ বলেন, কুরআন পৃথিবীর শ্রেষ্ঠ ও অমর গ্রন্থ। এতে কোনো সন্দেহ নেই। এটা মহান। অপবিত্র অবস্থায় এটা স্পর্শ করার কোনো সুযোগ নেই। কুরআন পৃথিবীতে শান্তির কথা বলে। যারা এর অবমাননা করে তারা পৃথিবীর নষ্ট জাতি। যারাই কুরআনের সাথে বেআদবী করেছে, সময়ের ব্যবধানে তারা চরমভাবে ধ্বংস হয়েছে।
বক্তাগণ কুমিল্লায় কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান। জড়িতদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিৎ করতে প্রশাসনের কাছে জোর দাবি উপস্থাপন করেন।
তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সংবিধানবিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করেন। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন শাখা ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাধারণ আলেম-উলামা, ইমাম-মুআজ্জিন, ছাত্রজমিয়তকর্মী, তৌহিদী জনতা, ব্যবসায়ী, মিডিয়াকর্মী-সহ সহস্রাধিক তাওহিদী জনতা। পরিশেষ সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্ত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা।-
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ