editor

প্রকাশিত: 11:24 PM, October 14, 2021

তৃতীয় ধাপে সিলেটের ৭৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর

তৃতীয় ধাপে সিলেটের ৭৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর

তৃতীয় ধাপে সিলেটের ৭৭ ইউপিতে ভোট ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সারাদেশে এক হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ও ১০টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এক হাজার ৭০০ ইউনিয়নের মধ্যে সিলেট বিভাগের ৯টি উপজেলার ৭৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে সিলেট জেলার দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৬টি ইউনিয়নে, সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে, মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলার ২৩টিতে এবং হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সিলেট জেলার ১৬টি ইউনিয়ন
দক্ষিণ সুরমা উপজেলায় ৫টি—সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়ন। জৈন্তাপুর উপজেলার ৫টি হলো—জৈন্তাপুর সদর ইউনিয়ন, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার ৬টি—রুস্তুমপুর, লেংগুড়া, ফতেহপুর, নন্দিরগাঁও, তোয়াকুল, ডুবারি।

সুনামগঞ্জ জেলায় ১৭টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার ৯টি—রঙ্গারচর, সুরমা, জাহাঙ্গীরনগর, মুল্লাপাড়া, কাঠইর, মোহনপুর, গৌরাং, লক্ষণশ্রী ও কুরবাননগর ইউনিয়ন।

জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলো হলো—জয়কলস, শিমুলবাগ, পাথারিয়া, দরগাহপাশা, পূর্বপাগলা নিয়ন, পশ্চিম পাগলা, পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন।

মৌলভীবাজার জেলার দু’টি উপজেলার ২৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে বড়লেখা উপজেলায় ১০টি ইউনিয়নের মধ্যে আছে—বর্ণি, দাশেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজারপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর, তালিমপুর, দক্ষিণভাগ উত্তর, সুজানগর, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন।

জেলার কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে—বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়ন।

হবিগঞ্জ জেলার দু’টি উপজেলায় ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠান হবে। এরমধ্যে নবীগঞ্জ উপজেলার ১৩টির মধ্যে রয়েছে—বড়ভাকৈর পশ্চিম, বড়ভাকৈর পূর্ব, ইনাতগঞ্জ, দিঘলবাঘ, আউশকান্দি, কুর্শি, করগাঁও, নবীগঞ্জ সদর, বাউশা, দেবপাড়া, গজনাইপুর, কালিয়ারভাঙা ও পানিউনদা। হবিগঞ্জ সদর উপজেলার ৮টির মধ্যে রয়েছে—লুকরা, রিচি, তেঘরিয়া, পৈল, গোপায়া, রাজিউড়া, নিজামপুর ও লস্করপুর।

তফসিল অনুযায়ী এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।

উদ্ধার করা ২২ বোর রাইফেল দু’টি জিডি মূলে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ