editor
প্রকাশিত: 4:57 PM, October 15, 2021

সিলেট জেলার পুলিশ সুপারের মাতৃ-বিয়োগ
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা পুলিশের কর্নধার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর রতœগর্ভা মাতা ফাতেমা জাহান বানু আজ সকাল ০৮.৩০ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন(ইন্না—–রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। সকাল ১১.০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো: এমদাদুল হক সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ সদস্যগণ। পরে জানাজা শেষে মায়ের লাশ নিয়ে পুলিশ সুপার স্ব-পরিবারে গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গোলপাশার উদ্দেশ্যে রওয়ানা করেন। মরহুমা মাসখানেক আগে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর ছেলে সিলেট জেলার পুলিশ সুপার নিবিড় পরিচর্যার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে পুলিশ সুপারের সরকারি বাংলোতে রাখেন। গত বুধবার হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে একই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পুলিশ সুপার, সিলেট এর মাতৃ-বিয়োগে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে সমবেদনা প্রকাশ করা হয়েছে। আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী করুন এই প্রার্থনার করা জন্য জেলা পুলিশের পক্ষ হতে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ