editor
প্রকাশিত: 1:10 PM, October 16, 2021

৪৪ ইউনিয়নে বদলে গেল মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ
নিজস্ব প্রতিবেদক
আগামী ১১ নভেম্বর সারাদেশে দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নও রয়েছে। এসব ইউনিয়নে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে তারিখ পরিবর্তনের বিষয়টি আজ শনিবার জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
ইসি জানায়, পুনর্নির্ধারণ অনুযায়ী এসব ইউনিয়নে নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ২১ অক্টোবর সম্পন্ন হবে। এরপর আপিল দায়েরের শেষ তারিখ ২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে দায়েরকৃত আপিল ২৫ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করা হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের চার জেলার সাত উপজেলার ৪৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। এর মধ্যে সিলেটের সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়ন রয়েছে।
এছাড়া বালাগঞ্জের ৬টির মধ্যে পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন, কোম্পানীগঞ্জের ৫টির মধ্যে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের ভোটগ্রহণ হবে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টির মধ্যে রয়েছে— ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর ও জাউয়াবাজার ইউনিয়ন। দোয়ারাবাজারের ৯টির মধ্যে দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাও ইউনিয়নেও এদিন ভোটগ্রহণ হবে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টির মধ্যে রয়েছে— আজমীরগঞ্জ, বদলপুর, কাকাইলছেও ও শিবপাশা।
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে— জায়ফর নগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ