editor
প্রকাশিত: 1:26 PM, October 16, 2021
ওসমানীনগর প্রতিনিধি::
আবারো সিলেটের ওসমানীনগরে চোখে ঘুম নিয়ে চালকের বাস চালানোর সময় ঘটল বিপত্তি। চালক ঘুমের জগতে থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৬অক্টোবর) ভোর ৬ টায় সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের ছাতক যাওয়ার পথে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সামনে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন ১৫জন। তাৎক্ষণিক এলাকার যুবক ও পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও আহতরা জানান, চোখে ঘুম নিয়ে চালক বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটে।
ওসামনীনগর থানার ওসি শ্যামল বণিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এসকে পরিবহনের বাসটি ছাতক যাওয়ার উদ্দেশ্য ছিল। বাস চালক চোখে ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন। ওসামনীনগরের দয়ামীর ইউপির সামনে আসা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ