editor
প্রকাশিত: 7:24 PM, October 16, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি:
বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে শনিবার সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলার ফতেপুরে নাগরিক সম্প্রীতি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাজী বেলাল এর সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামান বলেন, দেশের সকল নাগরিকদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ সবার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িকতা রুখতে হবে। কেউ যেন অযথা কোন ইস্যু নিয়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেদিকে সজাগ দৃষ্টি ও সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমিতে সাম্প্রদায়িকতা রোধ করা সম্ভব।লাখো শহীদের রক্তে অসাম্প্রদায়িক চেতনা নিয়েই স্বাধীন হয়েছিলো বাংলাদেশ। স্বাধীন দেশে সবাই মাথা উচু করে চলবে বলেও উল্লেখ করেন এডভোকেট সামসুজ্জামান জামান আরো বলেন, এই প্রজন্মের কাছে আবেদন, তারা যেন ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলে, স্থাপন হয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
নাগরিক সম্প্রীতি শীর্ষক কর্মশালায় ফতেপুরের স্হানীয় নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্টের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, মওদুদুল হক মওদুদ, শাহিদুল ইসলাম কাদির, আলতাফ হোসেন বেলাল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, রুজেল আহমদ চৌধুরী, শামীম আহমদ, নাসির উদ্দীন, দিলাল আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, আজিম উদ্দিন রাজু, রুমেল আহমদ, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটির আহবায়ক বদরুল আজাদ রানা, সাহিদুর রহমান পিন্টু, রাশেদুজ্জামান রাসেল, শামীম আহমদ, আমিনুর রহমান, সাদিক আহমদ, নাদিম আহমদ, মামুন আহমদ।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ