editor
প্রকাশিত: 8:18 PM, October 16, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি::
সিলেটে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বাদ আসর উপজেলার পৌর শহরের চৌমুহনীতে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ববর্তী সময়ে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে পৌর শহরের নূর ম্যানশনের সামনে এসে জড়ো হোন।
আনন্দ মিছিলে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে দীর্ঘ অপেক্ষার পর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সিলেট জেলা কমিটির নতুন সভাপতি হিসেবে নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাহেল সিরাজের নাম প্রকাশ করা হয়েছে।
জয় ও লেখক স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরুপের নাম ঘোষণা করা হয়।
তবে কমিটি ঘোষণার পরপরই পদত্যাগ করেছেন দুইজন। তারা দুজনকেই কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছিল। এরমধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান।
ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ