editor

প্রকাশিত: 9:00 PM, October 16, 2021

গণতন্ত্রী পার্টি জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান এর শোক সভা

গণতন্ত্রী পার্টি জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান এর শোক সভা

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে জননেতা আব্দুল হান্নান ছিলেন অগ্রসৈনিক — ব্যারিস্টার আরশ আলী

এদেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন নিয়ে যারা কাজ করে গেছেন তাদেরই একজন ছিলেন জননেতা আব্দুল হান্নান। ছাত্র জীবন থেকেই এই মন্ত্রে দীক্ষিত হন। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজ নির্মাণের অগ্রসৈনিক জননেতা আব্দুল হান্নান গণমানুষের দাবী আদায়ের জন্য মিছিলে ছিলেন অগ্রভাগে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি আমাদের সাথে থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন।

১৬ অক্টোবর শনিবার সিলেট তালতলাস্থ হোটেল শাহবানের হলরুমে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহ-সভাপতি জননেতা আব্দুল হান্নান এর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি প্রবীন রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী উপরোক্ত কথাগুলো বলেন।

গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহ সভাপতি মাছুম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরীর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ব্যারিস্টার আরশ আলী আরো বলেন, জননেতা আব্দুল হান্নান কাজ কর্মে প্রমাণ করে গেছেন মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে সঙ্গে সমানবতা বোধটুকু থাকতে হবে। এ রকম একজন ত্যাগী নিষ্ঠাবান নেতাকে হারিয়ে আমাদের পার্টির অনেক ক্ষতি হয়ে গেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। আমি আমার এই সহযোদ্ধার বিয়োগে বেদনা নিয়ে তাঁর স্মৃতির প্রতি নিবেদন করছি অন্তিম শ্রদ্ধা।

শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সহ সভাপতি সৈয়দ সয়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর কমিটির সদস্য সচিব শ্যামল কপালী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আখলাকুর আসপিয়া, জেলা কমিটির সদস্য ডাঃ সুবাশ দাস, এডভোকেট আবু তালেব মিয়া, নাজিম উদ্দিন আহমদ, বিশ্বনাথ আওয়ামীলীগ নেতা দিলাওয়ার হোসেন রূপন, শংকর ঘোষ, মুক্ত দাস, প্রয়াত নেতার ছেলে আখলাকুর রহমান সাফী, শ্যালক আমিরুল ইসলাম খান প্রমুখ। -বিজ্ঞপ্তি

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ