editor
প্রকাশিত: 2:03 PM, October 17, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার গেইটের সামনে বাস-অটোরিকশা(সিএনজি) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন।
রোববার (১৭অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও নগরীর মেজরটিলার দাসপাড়া থেকে ছেড়ে যাওয়া অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় সিএনজির সাথে ধাক্কা লাগে ব্যাটারি চালিত টমটমের। এতে গুরুত্বর আহত হয়েছেন অটোরিকশার ৫জন যাত্রী, টমটমের ২ জন ও বাসের ৩জন যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন।
আহতদের মধ্যে দাসপাড়ার কাউছার আহমদ নামে একজন জানান, নগরীর দাসপাড়া থেকে গাছবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজিতে ৫জন যাত্রী ছিলেন। উপজেলা পরিষদের গেইটের সামনে ওভারটেকের কারণে বাস-সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে।
এব্যাপারে জানতে শাহপরান (রহ.) থানায় সৈয়দ আনিসুর রহমান বলেন, আমি ছুটিতে যাচ্ছি। দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই।
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ