editor
প্রকাশিত: 10:01 AM, October 5, 2020
রেজওয়ান আহমদ
মহামারি করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে সরকারি ও বেসরকারি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা হচ্ছে না। বাসায় বসে অলস সময় পার করছে তারা, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পরেও শিক্ষার্থীদের বেতন দেওয়ার জন্য চাপ দিচ্ছে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একসাথে ছয় মাসের বেতন দেওয়ার জন্য চাপ দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন না নেওয়ার জন্য সরকারের নির্দেশনা দেওয়ার পরও তা মানছেন না প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে বেতন পরিশোধ করার জন্য চাপ দিচ্ছেন তারা।
মহামারি করোনা ভাইরাসের কারণে এমনিতেই পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের উপার্জনকারী ব্যক্তিরা। করোনার ফলে কাজকর্ম না থাকায় গত ছয় মাস ধরে পরিবারের খরচ যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারমধ্যে একসাথে ছয় মাসের বেতন দেওয়ার কথা শুনে অভিভাবকরা দিশেহারা হয়ে পড়েছেন।
সিলেট নগরীর বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করে বলেন মহামারি করোনা ভাইরাসের কারণে মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখা না হওয়ায় ক্ষতি হচ্ছে।
গত কয়েকদিন ধরে অনলাইনের মাধ্যমে সপ্তাহে দুইদিন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্লাস করানো হচ্ছে কয়েকদিন পড়িয়ে এখন ছয় মাসের বেতন দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। করোনার কারণে আয়-রোজগার না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টের মধ্যে আছি।
এ ব্যাপারে জানতে চাইলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক জানান শিক্ষার্থীদের বেতনের টাকা দিয়ে শিক্ষক ও কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের ভাড়া এবং বিদ্যুৎ বিল দিতে হয়। তাই করোনা ভাইরাসের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীদের বেতন মওকুফ দেওয়া যাচ্ছে না।
5 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী
6 আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা
6 সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 2 ১৯
2 বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি
4 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ
1 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের