editor
প্রকাশিত: 7:57 PM, October 17, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বিকেলে শাহী ঈদগাস্থ সদর উপজেলা খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী দল সহ অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ। তিনি ক্রীকেট প্রতিযোগিতার বিজয়ী দল মেঘনা সাইকেল রাইডার্স এর অধিনায়ক ও টিম সদস্যদের হাতে পুরস্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এলইডি কালার টিভি এবং রানার্সআপ আরআর সুপার স্টার দলকে স্মার্ট মোবাইল ফোন তুলে দেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মুকিত খান, সহ-সাধারণ সম্পাদক রানা আহমদ, সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ, কোষাধ্যক্ষ মো: জসীম উদ্দীন, ক্রীড়া সম্পাদক তৌহিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য রেজাউল হক রেজু প্রমুখ। প্রতিযোগীতায় সুরমা ডেঞ্জার্স ইলেভেন, আরবি কিংস ইলেভেন, আরআর সুপার স্টার এবং মেঘনা সাইকেল রাইডার্স অংশ নেয়। খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন, এম এ হাসান এবং মো: জয়নাল মিয়া। খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ ফাইনাল, ম্যান অপ দ্যা সিরিজ, ২য় ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন রুবেল হোসেন এছাড়া সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন সৌরভ হোসেন। খেলায় স্পন্সর করায় সুলতান সরকার এবং কাজী বাবুলকে ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ, সিলেট মহানগরের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ