editor
প্রকাশিত: 8:18 PM, October 17, 2021
অকালপ্রয়াত যুবরাজনীতিবিদ, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি ২০১৮ সালের ১৮ অক্টোবর ভারতের শিলং সফরে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সাহসী, বিনয়ী মইনুদ্দিন আহমদ জালাল ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিবেদিত রাজনীতিক। তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি এবং আন্তর্জাতিক নদী অধিকারবিষয়ক সংগঠন অঙ্গীকার বাংলাদেশের পরিচালক ছিলেন। আইনপেশায় তিনি সিলেট ও সুনামগঞ্জ বারের সদস্য ছিলেন। তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে যুব-আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ধরাধরপুরে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক সংগঠন ধরাধরপুর পারিবারিক কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে। সন্ধ্যার পর সুরমা নদীর কিনব্রিজ এলাকায় পথশিশুদের খাবার দেওয়া হবে। একই দিন সুনামগঞ্জে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
যুবরাজনীতিবিদ মইনুদ্দিন আহমদ জালালের তৃতীয় মৃত্যুবার্ষিকী থেকে সিলেটে তাঁর নামে স্মারক বক্তৃতা ও যুবনেতৃত্বের স্বেচ্ছাসেবামূলক কাজে পদক প্রবর্তন করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ অনুষ্ঠানটি নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানিয়েছেন। বিজ্ঞপ্তি
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ