editor
প্রকাশিত: 2:12 PM, October 22, 2021

সুনামগঞ্জে
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে মানসিক ও বাক প্রতিবন্ধী এক যুবতী ধর্ষনের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই বৃদ্ধের নাম- আব্দুল মান্নান (৬০)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাপন গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে ও ছাতক পৌরশহরের বাগবাড়ী বাসস্ট্যান্ড এলাকার বর্তমান বাসিন্দা।
আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে ওই বৃদ্ধকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- মানসিক ও বাক প্রতিবন্ধী যুবতী (২৫) এর বাবার সাথে ব্যবসার সুবাদে বৃদ্ধ আব্দুল মান্নানের বন্ধুত্ব হয়। তারই সূত্র ধরে জেলার ছাতক উপজেলার পৌরশহরের বাগবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দুজন বাসা ভাড়া নেয়।
এমতাবস্থায় গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাসা খালি পেয়ে বন্ধুর প্রতিবন্ধী যুবতী মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে বৃদ্ধ আব্দুল মান্নান। ওই সময় ওই যুবতীর আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ওই বৃদ্ধ নিজের পড়নের বস্ত্র রেখেই পালিয়ে যায়।
এঘটনার প্রেক্ষিতে সন্ধ্যায় ধর্ষিতার মা বাদী হয়ে ছাতক থানায় ধর্ষন মামলা নং-২১ দায়ের করেন। পরে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এবং রাতেই অভিযান চালিয়ে বৃদ্ধ আব্দুল মান্নানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ