editor
প্রকাশিত: 2:59 PM, October 22, 2021

ছাতকে ইউপি নির্বাচনের ১২ প্রার্থী বাতিল
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় দ্বিতীয় ধাপে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনে অংশ গ্রহণের জন্য চেয়ারম্যান পদে ৫৪জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০৮জন ও সাধারণ সদস্য পদে ৩৮৪জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে বিভিন্ন পদের ১২জন প্রার্থীকে বাতিল ঘোষনা করা হয়েছে।
বাতিলকৃত প্রার্থীরা হলেন- জাউয়াবাজার ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রেজা মিয়া তালুকদার, ছৈলা-আফজজলাবাদ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালিক, জাউয়াবাজার ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য বেদেনা বেগম, সাধারণ সদস্য তৈছুম আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য কাজী রেহেনা বেগম, ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সাজনা বালা দাস, দোলারবাজার ইউনিয়নের সাধারণ সদস্য আবুল খয়ের, কালারুকা ইউনিয়নের সাধারণ সদস্য কামাল উদ্দিন, আউলিয়া হোসেন, ছাতক সদর ইউনিয়নের সাধারণ সদস্য আব্দুস শহিদ, কাজী ইব্রাহিম আলী ও উত্তর খুরমা ইউনিয়নের সাধারণ সদস্য এখলাছুর রহমান ময়না।
আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্র্তা ফয়েজুর রহমান সাংবাদিকদের জানান- প্রাথমিক ভাবে যাচাইয়ের সময় ১২ প্রার্থীর বিরুদ্ধে নানার ক্রটি ও অভিযোগ থাকার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে।
8 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
3 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
7 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
1 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
7 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
8 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার