editor
প্রকাশিত: 7:46 PM, October 23, 2021

পররাষ্ট্রমন্ত্রীর কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান
সিলেটের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ.কে আব্দুল মোমেন এর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মন্ত্রী গতকাল শুক্রবার সিলেট সফরকালে সিলেট বিভাগের উন্নয়ন মূলক সংগঠক সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর নেতৃবৃন্দ মন্ত্রীর কাছে সিলেটের বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন এবং সমস্যাগুলো সমাধানের ব্যাপারে তার সহযোগিতা কামনা করেন।
স্মারকলিপি প্রদানকালে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।
স্মারকলিপিতে উত্থাপিত সমস্যাগুলো হচ্ছে- সিলেট শহরকে যানজটমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল ও যাতায়াতের সুবিধার্থে সিলেট মহানগরের চতুর্দিকে তথা ওসমানী বিমান বন্দর-বাদাঘাট-৩য় শাহজালাল সেতু (টুকেরবাজার তেমুখী) হয়ে ওসমানী বিমানবন্দর হতে পূর্বদিকে সাহেবের বাজার-খাদিম-বটেশ্বর-সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারারইচক হতে লালাবাজার পর্যন্ত এবং টুকেরবাজার তেমুখী হতে বাদাঘাট হয়ে বঙ্গবন্ধু আইটি পার্ক পর্যন্ত একটি চার লেন বিশিষ্ট লিংক রোড বা বাইপাস সড়ক নির্মাণ, সিলেট বিভাগের সকল গ্যাস ও তেল ক্ষেত্র হতে উত্তোলনকৃত অপরিশোধিত তেল পরিশোধনের সুবিধার্থে সিলেটে একটি আধুনিক তৈল শোধনাগার, তৈল সংরক্ষণাগার ও একটি আধুনিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কীনব্রিজকে ঐতিহাসিক নিদর্শন, ঐতিহ্য হিসেবে সংরক্ষণ এবং সিলেট মহানগরীর অধিবাসিদের যাতায়াতের সুবিধার্থে কীনব্রিজের পাশ দিয়ে সুরমা নদীর উপর আধুনিক ঝুলন্ত সেতু নির্মাণ, সিলেটে উন্নতমানের এক হাজার বেডের মহানগর হাসপাতাল নির্মাণ, গাড়ি পাকিং সুবিধা সহ সিলেটে বৃহৎ মাঠ স্থাপন, সিলেট শহরতলীর নতুন সেনানিবাসের পূর্বদিকে সুরমা নদীর নিজ দিয়ে এবং পশ্চিম দিকে টুকেরবাজার এলাকার পশ্চিমপাশে সুরমা নদীর নিজ দিয়ে ২টি টানেল নির্মাণ, সিলেটে টি-টাওয়ার ও বিভাগীয় চা-ভবন নির্মাণ, প্রতিটি জেলা, উপজেলায় অবস্থিত ডাকবাংলো গুলোর উন্নয়ন, সিলেট মহানগরীর পূর্ব-পশ্চিম ও উত্তর প্রান্তে আধুনিক ৪টি বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, মহানগরীর উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে ৪টি আধুনি পানি শোধনাগার স্থাপন, সিলেটে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় তৃতীয় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগকালে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিয়োগের ব্যবস্থা। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ