editor
প্রকাশিত: 9:17 PM, October 23, 2021

সদরের জালালাবাদ এলাকায় সেই নৌকা সমর্থক হত্যার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। তার নাম আলা উদ্দিন আলা ( ৪৫)। তিনি জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আজ শনিবার ( ২৩ অক্টোবর ) দুপুরের দিকে জালালাবাদ ইউনিয়নের আলীনগর উত্তরপাড়ায় প্রতিপক্ষের লোকজনের হামলায় তিনি নিহত হন।
জানা গেছে, নিহত আলা উদ্দিন আলা জালালাবাদ ইউনিয়নের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী উবায়দুল্লাহ ইসহাকের সমর্থক। হামলাকারীরা বিএনপি ঘরানার প্রার্থী ইসলাম উদ্দিনের সমর্থক। নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জের ধরে হামলার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্র।
হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মন্নান মেম্বারের ছেলেরা হামলার এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীসহ তাদের পরিবারের কয়েকজন সদস্যকে স্থানীয় জনতা আটক করে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী উবায়দুল্লাহ ইসহাক।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোট ১০ জনকে আটক করে জালালাবাদ থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ