editor
প্রকাশিত: 7:10 PM, October 28, 2021
বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে শখের বসে গড়ে উঠছে ছাদ বাগান। বৃক্ষ প্রেমিরা নিজের উদ্যোগে ছোট ছোট আকারে গড়ে তুলেছেন শখের বাগান।
সৌখিন বাগানি সাবেক ইউপি সদস্য হেলাল মিয়া’র ‘শখের বসে ছাদ বাগান’ই এখন হয়ে উঠেছে পরিবারের প্রতিদিনের পুষ্টি চাহিদার উৎস।
গাছের প্রতি ভালোবাসা থেকেই ঘরের ছাদে গড়ে তুলেছিলেন ফল, ফুল ও সবজি বাগান। শুরুর পাচঁ মাস পর থেকে বাগানে উৎপাদন শুরু হয় নিরাপদ ফল-মূল ও সবজি’র।
বসত ঘরের ছাদে নান্দনিক বাগান গড়ে তুলেছেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বৃক্ষপ্রেমীক।
সরেজমিনে তার ছাদ বাগানে গিয়ে দেখা যায়, বসত ঘরের ছাদ ব্যবহার করে নিজের মতো করে গড়ে তুলেছেন ছাদ বাগান। বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের মৌসুমি ফল, ফুল ও সবজি। ঝুলছে সূর্য ডিম, কাটিমন ও চিয়াংমাই (চাইনিজ)সহ বিভিন্ন প্রজাতির আম।
এ ছাড়াও আছে আরবের ফল ত্বিন, ড্রাগন, ভূটান ও পাকিস্থানি কমলা, বারি মালটা, ডালিম, লেবু, পেয়ারা, জাম্বুরা,পুই শাক, সিম ,লাউ, অস্ট্রেলিয়ান ও পাকিস্থানি ভাগুয়া আনার ভিয়েতনামের লুকলুকি, সরুফা, সফেদা, কারিফাতা, তিতফল, তাইসোপপাতা, পানিজাম, লেওইর, আমলকি ইত্যাদি।
ফলের পাশাপাশি আছে সবজি ও বিভিন্ন প্রকারের ফুলের গাছ।
তার সাথে কথা হলে তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বাগানে মনোযোগী হই। এক পর্যায়ে গত ৫ বছর ধরে শখের বসে করি ছাদ বাগান।
এতে সব মিলিয়ে খরচ হয় ৩০-৩৫ হাজার টাকা। কেবল অবসরে সময় দিলে সহজেই এরকম বাগান করা সম্ভব।
এ থেকে বারো মাসই ফল ও সবজি পাওয়া যায়। যা থেকে আমার পরিবারের নিত্য দিনের পুষ্টির চাহিদা মিটছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, আমরা ছাদ বাগানের পরামর্শ দিয়ে থাকি। এ থেকে ভেজাল ও বিষমুক্ত মুক্ত ফল ও সবজি উৎপাদিত হয়।
সৌন্দর্য ও চিত্র বিনোদনের ব্যাপারও আছে। পাশাপাশি মিটে অক্সিজেনের চাহিদা। আগামী দিনে ছাদ বাগানের মাধ্যমেও পুষ্টি চাহিদা পূরণ হবে বলে তিনি জানান।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ