editor
প্রকাশিত: 7:39 PM, October 28, 2021
নিজস্ব প্রতিবেদক
তৃতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫টি ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন হবে।
ইউপি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উৎসব মুখর পরিবেশে সকাল হতে উপজেলা ৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা নিজেদের মনোনয়ন পত্র জমা দিচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সুষ্ট, সুন্দর নির্বাচন পরিচালনার জন্য দুটি দপ্তরের মাধ্যমে ৫টি ইউপি’র মনোনয়ন পত্র বিক্রয় ও জমা নেওয়া হচ্ছে।
জৈন্তাপুর, চারিকাটা ও দরবস্ত ইউপি’র প্রার্থীরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এবং ফতেপুর ও চিকনাগুল ইউপি’র প্রার্থীরা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নিবার্চন কর্মকর্তার কার্যালয় হতে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য পদে প্রায় ৩৩৫টি মনোনয়ন ফরম বিক্রয় হয় এবং প্রাণীসম্পদ কর্মকতার কার্যালয় হতে ২টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য পদে প্রায় ১৮৫টি মনোনয়ন ফরম বিক্রয় হয়।
আগামী ২ নভেম্বর মনোনয় পত্র দাখিলের শেষ দিন, তাই প্রার্থীরা আরোও মনোনয়ন পত্র সংগ্রহ করবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত।
অপর দিকে গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সবচেয়ে বেশি মনোনয়ন পত্র দাখিল হচ্ছে।
চারিকাটা ইউপির ফরিদ আহমদ, রহিম উদ্দিন, দরবস্ত ইউপির আবুল হোসেন, সহিদ আহমদ, জৈন্তাপুর ইউপির জালাল উদ্দিন, আব্দুল করিম, ফতেপুর ইউপির আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম, চিকনাগুল ইউপির জাহিদুল ইসলাম সহ একাধিক ভোটারের সাথে আলাপকালে তারা বলেন, নির্বাচনে সদস্য পদে প্রার্থীর সংখ্যা অথিতের নির্বাচনের তুলনায় বেশি।
লক্ষ্যনীয় বিষয় নির্বাচনে প্রবীণদের তুলনায় নবীন এবং শিক্ষিত প্রার্থীর সংখ্যা বেশি অংশ গ্রহন করছে। নির্বাচনে ৫ জন চেয়ারম্যান, ৪৫ জন সদস্য ও ১৫ জন মহিলা সদস্য নির্বাচিত হবে।
এই পদে গুলোর বিপরীতে ইতোমধ্যে প্রায় ৫শত ২০টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে তার মধ্যে বেশির ভাগ তরুন ও শিক্ষিত প্রার্থীরা মনোনয়ন পত্র ক্রয় করেছে।
এসব প্রার্থীদের মধ্যে বেশিরভাগ তরুন, শিক্ষিত, ওয়ার্ড ভিত্তিক জনপ্রীয় ও তাদের মধ্যে বেশির ভাগ প্রার্থীরা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন। এসব প্রার্থীরা বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে এসে তাদের নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ