editor

প্রকাশিত: 11:38 PM, October 28, 2021

কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ও দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ও দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী তৃনমূল বিএনপি গড়ে উঠবে–আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী অপশাসনে গোটা জাতি আজ অতিষ্ঠ। দেশে আইনের শাসন নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তির জন্য গণতন্ত্রকামী জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনতার এই স্রোতকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রুপ দিতে তৃনমূল বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী তৃনমূল বিএনপি গড়ে তোলা সম্ভব। এজন্য ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন বিএনপির পৃথক দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পৃথক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কানাইঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আব্বাস উদ্দিন চেয়ারম্যান।

১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউয়িন বিএনপির কাউন্সিল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মমতাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান মেননের সভাপতিত্বে, বিএনপি নেতা খসরুজ্জামান খসরু ও জাকারিয়া সিদ্দিকী লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে আশরাফুল আম্বিয়াকে সভাপতি, আব্দুর রবকে সাধারণ সম্পাদক, সাংবাদিক আব্দুর রবকে সিনিয়র সহ-সভাপতি, ফারুক আহমদকে সহ-সভাপতি ও নাজিম উদ্দিনকে যুগ্ম সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

এদিকে ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন বিএনপির কাউন্সিল বৃহস্পতিবার রাতে স্থানীয় সড়কেরবাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলেমান হোসেন চৌধুরীর সভাপতিত্বে, বিএনপি নেতা রায়হান হোসেন পাবেল ও মাসুম হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে নুর উদ্দিকে সভাপতি, ফয়জুর রহমানকে সাধারণ সম্পাদক, ফখরুল ইসলাম চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি ও কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠিত পৃথক কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান, বিএনপি নেতা শমসের আলম, সাজ উদ্দিন সাজু, আব্দুস শহীদ, নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, উপজেলা বিএনপি নেতা দিলদার হোসেন শামীম, নাজিম উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম, মাসুম আহমদ, কামাল আহমদ, আজিজুল আম্বিয়া, ইকবাল আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা হাফিজ আহমদ সুজন, সুয়েব আহমদ ও জুয়েল চৌধুরী প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ