editor
প্রকাশিত: 5:57 PM, October 29, 2021

তাহিরপুর সীমান্তের চোরাকারবারীরা বেপরোয়া: মালামালসহ গ্রেফতার ২
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড়, চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, চারাগাঁও ও বীরেন্দ্রনগর সীমান্তের চোরাকারবারীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। তারা তাদের দুই গডফাদারকে বিকাশের মাধ্যমে চাঁদা দিয়ে প্রতিদিন ভারত থেকে ওপেন কয়লা, পাথর, কাঠ, গাছ, চিনি, চাল, ভারতীয় রুপী, বিড়ি, মদ, গাঁজা, ইয়াবা, অস্ত্র ও গরু পাচাঁর করছে বলে খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে- আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় বীরেন্দ্রনগর সীমান্তে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বটতলা গ্রামের জামাল মিয়ার ছেলে চোরাকারবারী শরীফ মিয়া (৩৮) কে ৩লক্ষ ভারতীয় রুপি, ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ও ২টি সিমকার্ডসহ গ্রেফতার করেছে বিজিবি। অন্যদিকে লাউড়গড় সীমান্তে অভিযান চালিয়ে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় গ্রামের রেফাত আলীর ছেলে চোরাকারবারী আলী রাজ (২০) কে প্রায় ১৯হাজার টাকা মূল্যের ১৩বোতল মদসহ গ্রেফতার করা হয়েছে।
এরআগে টেকেরঘাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকা অভিযান চালিয়ে চিহ্নিত চোরাকারবারী ইয়াবা কালাম ও লিটন মিয়াগংদের পাচাঁরকৃত ২লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ৬৯ বোতল মদসহ ৩শ কেজি চোরাই কয়লা উদ্ধার করে। এছাড়া লাউড়গড় ক্যাম্পের বিজিবি সদস্যরা চাঁনপুর সীমান্তের বারেকটিলা এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারী রফিকুল ইসলাম, জম্মত আলী, আলমগীর ও আবু বক্করগংদের পাচাঁরকৃত প্রায় ২লক্ষাধিক টাকা মূল্যের ৬টি গরু আটক করা হয়। এঘটনার প্রেক্ষিতে টেকেরঘাট কোম্পানীর বিজিবি হাবিলদার ওলী উল্লাহ বাদী হয়ে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের চিহ্নিত চোরাকারবারী ইয়াবা ও মদ ব্যবসায়ী আবুল কালাম, তার সহযোগী একই ইউনিয়নের লাকমা গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়া ও পাশর্^বর্তী বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় গ্রামের শাজাহান কবিরকে আসামী করে থানায় ১টি মামলা দায়ের করেছেন।
এছাড়াও প্রতিদিনের মতো আজ শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্তের লাকমা, লালঘাট, বাঁশতলা, জঙ্গলবাড়ি ও এলসি পয়েন্ট এলাকা দিয়ে পৃথক ভাবে চোরাকারবারী ইয়াবা কালাম, রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, লেংড়া জামাল, খোকন মিয়া, মানিক মিয়া, শহিদুল্লা, বাবুল মিয়া, একদিল মিয়া, কুদ্দুস মিয়া, আনোয়ার মিয়াগং ভারত থেকে কয়লা, কাঠ, মদ ও চাল পাচাঁর করে ইঞ্জিনের নৌকা বোঝাই করে নদীপথে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার মনতলা এলাকার আজিজ মিয়া ও সাজু মিয়ার ডিপুতে নিয়ে যায়। কিন্তু এব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি জানা গেছে।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এহসান সাংবাদিকদের বলেন- পৃথক অভিযান চালিয়ে ভারতীয় রুপী, মদ, মোটর সাইকেল ও অন্যান্য মালামালসহ আটককৃত ২ চোরাকারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত চোরাচালানের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ