editor
প্রকাশিত: 2:14 PM, November 1, 2021
নিজস্ব প্রতিবেদক
নানা নাটকীয়তার পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে সিলেটে বন্ধ হচ্ছে সবধরণের ব্যাটারিচালিত অবৈধ বাহন। পূর্বে একাধিকবার ট্রাফিক পুলিশ ও সিসিক অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধে কোন কাজ হয়নি। এমনকি প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষিদ্ধ এসব যান বন্ধ করার কথা বলা হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি না।
বরং দিন দিন এসব যানের সংখ্যা বাড়ছেই। বাড়ছে দুর্ঘটনা, প্রাণহানি। সাথে সিলেটের পরিবহন সেক্টরের দেখা দেয় বিশৃঙ্খলাতা। প্রায় ৮ বছর ধরে নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, টমটম, রিকশায় সয়লাব ছিলো সিলেটে। আর এসব চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় গড়ে উঠেছে চাঁদাবাজ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বদৌলতে বিদ্যুতের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশের পেটেও যাচ্ছে প্রতিমাসে লাখ লাখ টাকা।
এদিকে, সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক। সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান।
তিনি জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে সিলেট মহানগরী এলাকায় কোন প্রকার ব্যাটারি চালিত যানবাহন আর চলতে দেয়া হবেনা। আগামী ৮ নভেম্বর থেকে আদালতের নির্দেশে কঠোরভাবে অভিযান শুরু করবে সিসিক। যদি কেউ সিসিকের এই নির্দেশনা না মানেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ