editor
প্রকাশিত: 6:07 PM, November 1, 2021
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সমৃদ্ধ ও উন্নত দেশ গড়বে এদেশের তরুণ প্রজন্ম। যোগ্য নাগরিক হিসেবে তারাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পথ দেখাবে। এই সমৃদ্ধির জন্য সুশিক্ষার বিকল্প নেই। সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে যুগোপযোগী শিক্ষার পাশাপাশি প্রয়োজন নৈতিক গুণাবলী অর্জন।
গতকাল রবিবার (৩১ অক্টোবর) সকালে গোলাপগঞ্জের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বদরুল ইসলাম শোয়েব আরও বলেন, আমাদের দেশের জনসংখ্যা বেশি, কিন্তু চাকরির ক্ষেত্র সে তুলনায় কম। তাই শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে উদ্যোগী হতে হবে এবং অন্যদের জন্য কর্মসংস্থান গড়ে তুলতে হবে। কর্মমূখী সেই শিক্ষার ভীত গড়তে হবে স্কুল পর্যায় থেকে। যুগোপযোগী ও সুশিক্ষার মাধ্যমেই আমাদের দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করতে হবে। সেই লক্ষ্যে শিক্ষার্থীর মেধা বিকাশের সাথে সাথে তার শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে ও নেতৃত্ব বিকাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী পদক্ষেপ বাস্তবায়ন করছেন।
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে ও এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থী সামাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাদা, সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ হোসেন মোহাম্মদ আলী, রুকন উদ্দিন। বিদ্যালয়ের শিক্ষার্থী রাহিন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ’১৭ এর শিক্ষার্থী কাশেম আহমদ, ইসলাম উদ্দিন, পারভেজ আহমদ, ফৌজিয়া জান্নাত চৌধুরী ও লিমা আক্তার। -বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ