editor

প্রকাশিত: 9:39 PM, November 1, 2021

পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকে ৯ ও ১০ নভেম্বর সিলেট জেলায় পরিবহণ ধর্মঘট

পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকে ৯ ও ১০ নভেম্বর সিলেট জেলায় পরিবহণ ধর্মঘট

পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকে ৯ ও ১০ নভেম্বর সিলেট জেলায় পরিবহণ ধর্মঘট

সিলেটের লামাকাজি, শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও শেওলা সেতুতে অতিরিক্ত টোল আদায় এবং গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে অবৈধ ভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে সিলেটে ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার বিকেলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে পরিবহণ মালিক-শ্রমিকদের নিয়ে আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্টানের সভাপতি ও সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য জোট এবং জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার এ কর্মসূচি ঘোষণা দেন।

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দিন ও জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ এর যৌথ পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পুলক কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ জুবের আহমদ, সিএনজি অটো রিক্স শ্রমিক জোটের সভাপতি মোঃ খলিলুর রহমান, কার্যকরি সভাপতি মোঃ মকছির আলী, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মিয়া, ট্রাক মালিক সমিতির সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, মোঃ শাহজাহান, সোহরাব আলী, প্রচার সম্পাদক মোঃ ফখর উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আকমাম আব্দুল্লাহ, ছাতক উপজেলা ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি রেজউল হক তালুকদার রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মাছুদুল আলম মাছুদ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সাঈদ। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ। সমাবেশে অন্যানের মধ্যে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, প্রচার সম্পাদক সামাদ রহমান, নির্বাহী সদস্য শরীফ আহমদ আলী আহমদ, আব্দুল মতিন ভিআইপি, জলিল আহমদ, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, ওসমানীনগর থানা কমিটির সাধারণ সম্পাদক বাবুল আহমদ, বিশ্বনাথ থানা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক তুরণ চৌধুরী, পূর্ব জাফলং আঞ্চলিক কমিটির সভাপতি ছবেদ আহমদ প্রমূখ।

প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে আবু সরকার বলেন, বছরের পর বছর ধরে লামকাজি সেতু’সহ সিলেটের সকল সেতু থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রতিনিয়ত শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করার পরও কোন প্রদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের ডাক দিতে মালিক-শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছেন। তাই আগামী ৯ ও ১০ নভেম্বর সিলেট জেলায় পণ্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটের সাথে একাতœতা পোষণ করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটো রিক্সা ইউনিয়ননের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ