editor
প্রকাশিত: 9:50 PM, November 1, 2021

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য : খলিলুর রহমান
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান বলেছেন, যুবরাই দেশের প্রাণ শক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবদের ভূমিকা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়ন সম্ভাবনার দেশ। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বি হিসেবে গড়ে তোলে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার ১লা নভেম্বর সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের হল রুমে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সফল আত্মকর্মীদের পক্ষে উদ্যোক্তা বিউটি বর্মন, যুব সংগঠকদের পক্ষে শাকিল আহমদ শিকদার।
মোহাম্মদ মেছবাহ উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। গীতা পাঠ করেন শান্তা রাণী দাস।
অনুষ্ঠানে সিলেটের ১৮ জনকে প্রশিক্ষণ সনদপত্র এবং ৪ জন উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ