editor
প্রকাশিত: 9:56 PM, November 1, 2021

‘মামলা-হামলায় দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না’
ছাতক প্রতিনিধি
সিলেটের বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও সম্পাদক মন্ডলী সিলেটের সভাপতি মুজিবুর রহমান সহ ৩ সাংবাদিকের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে এবং এ ষড়যন্ত্রমূলক মিথঞ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ছাতকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমাবার দুপুরে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সমাজের দূর্নীতি-অনিয়ম, সম্ভাবনা ও অবহেলিত মানুষের না বলা কথা এবং সমাজের অপরাধ চিত্র জনসম্মূখে তুলে ধরার জন্য সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছে। সিলেটে দৈনিক সবুজ সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের সব ধরনের অপরাধ ও দূর্নীতির বিরুদ্ধে আপোশহীন পথচলা অব্যাহত রেখেছ। মামলা-হামলা দিয়ে সবুজ সিলেটের গৌরবের পথ চলা বাধাগ্রস্থ করা সম্ভব নয়। অপরাধ ও অরাধিদের বিরুদ্ধে অব্যাহত লিখনীর ফলে সবুজ সিলেটের প্রাঠকপ্রিয়তা উত্তর-উত্তর বৃদ্ধি পাচ্ছে। এমনই একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় অপরাধিদের আক্রোশের শিকার হয়েছেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান সহ অপর ৩ সাংবাদিক।
ডিজিটাল নিরাপত্তা আইনে সম্পাদকসহ ৩ সাংবাদিকের উপর মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে বক্তারা মনে করেন। বক্তারা বলেন, মুক্ত সাাংবাদিকতার পথ রুদ্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে একটি কু-চক্রি মহল বিশেষ হাতিয়ার হিসেবে বেঁচে নিয়েছে। মামলা ও রক্তচুক্ষু প্রদর্শন করে সাংবাদিকদের পবিত্র কলম কখনই বন্ধ করা যাবে না। অবাদ ও স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অবিলম্বে দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক এবং সম্পাদক মন্ডলী সিলেটের সভাপতি মুজিবুর রহমান সহ অপর ৩ সাংবাদিকের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
প্রতিবাদ সভায় ছাতক প্রেসক্লাবে সাধারন সম্পাদক আব্দুল আলিমের সবাপতিত্বে ও অর্থ সম্পাদক, দৈনিক সবুজ সিলেট ছাতক প্রতিনিধি বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাংবাদিক সাকির আমিন,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, সাংবাদিক আমিনূল ইসলাম আজির, সুজন তালুকদার, শংকর দত্ত, ব্যবসায়ী আলী হোসেন, বিপ্লব দাস প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ