editor
প্রকাশিত: 2:39 PM, November 2, 2021
নিজস্ব প্রতিবেদক
শুরুতে সিলেটের ভোজনরসিক মানুষের কাছে আস্তার জায়গা তৈরি করতে পারলেও সময়ে সময়ে মানহীন খাদ্য কিংবা পচা ভাসি খাবার খাইয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো অল্প দিনে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ভোজবাড়ি রেস্টুরেন্ট। এজন্য একাধিকবার রেস্টুরেন্টটি জরিমানা গুনলেও যেন ভ্রূক্ষেপ নেই। তাইতো এবার নানা অনিয়মের কারণে রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ (সিলগালা) করে দিয়েছে র্যাব-৯। এসময় রেস্টুরেন্টের একজন ম্যানেজার ও একজন সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ায় হয়েছে বলে জানায় র্যাব।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আগত র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রেস্টুরেন্টটি বন্ধ করা হয়। বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর জিন্দাবাজার ভোজনভাড়ি রেস্টুরেন্টে অভিযান শুরু করে র্যাব-৯। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

অভিযানে মিলে পচা ভাসি খাবার। এমনকি গত ২০১৯ সাল থেকে রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্সও নবায়ন করেনি কর্তৃপক্ষ। নেই রেস্টুরেন্টে খাবার পরিবেশন সংক্রান্ত কোনপ্রকার বৈধ কাগজপত্র। তাই সকল কিছু ক্ষতিয়ে দেখে কর্মীদের সরিয়ে দিয়ে রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
অভিযান শেষে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু সাংবাদিকদের বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি নিয়মিত অভিযান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে অভিযানে এসে আমরা খাদ্যের মানে ব্যাপক অনিয়ম পেয়েছি। এমন অনেক খাদ্য পেয়েছি যেগুলো দুই থেকে তিন দিন আগের। তাছাড়া ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন নেই, খাবার পরিবেশনের বৈধ কাগজপত্র নেই। সকল কিছু মিলে আমরা সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্টটি বন্ধ করে তাদেরকে সময় দিয়েছি। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের দুইজনকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ