editor
প্রকাশিত: 10:18 PM, November 2, 2021

সবুজ সিলেট সম্পাদক সহ ৩ সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেট-এর সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান এবং আরো ৩ সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে জগন্নাথপুরে কর্মরত প্রিন্টস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, সিলেট বিভাগের কোটি মানুষের প্রিয় পত্রিকা দৈনিক সবুজ সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের দুর্নীতি-অনিয়ম, সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য ও অবহেলিত মানুষের না বলা কথা সংবাদ আকারে প্রকাশ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এমই একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছেন সম্পাদক মুজিবুর রহমান সহ ৩ সাংবাদিক।
এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে বক্তারা দাবী করেন। তারা বলেন মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে একটি মহল বিশেষ হাতিয়ার হিসেবে বেচে নিয়েছে। অবাধ ও স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অবিলম্বে দৈনিক সবুজ সিলেট-এর সম্পাদক ও সম্পাদক মন্ডলী সিলেটের সভাপতি মুজিবুর রহমান সহ ৩ সাংবাদিকের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবী জানান।
দৈনিক মানব জমিন ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি শংকর রায়-এর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট-এর জগন্নাথপুর প্রতিনিধি মো. আব্দুল হাই’র পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, পৌরসভার কাউন্সিলার আওয়ামী লীগ নেতা শফিকুল হক শফিক, দৈনিক যুগান্তর ও দৈনিক একাত্তরের প্রতিনিধি মো. সানোয়ার হাসান সুনু, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, সদস্য সচিব জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, পৌর কাউন্সিলর শাহিন আহমদ, দৈনিক প্রথম আলো ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অমিত দেব, সদস্য দৈনিক কালের কন্ঠ ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি মো: আলী আহমদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, দৈনিক আজকের পত্রিকা ও এটিএন বাংলা ইউকে প্রতিনিধি জুয়েল আহমদ, আজকের স্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রুম্মান আহমদ, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, ছাত্রলীগ নেতা ছায়াদ ভুইয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সহ-সাধারন সম্পাদক বিশ^ বৈদ্য, সমাজকর্মী ফারুক আহমদ সহ আরো অনেকে। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ