editor
প্রকাশিত: 11:08 PM, November 2, 2021

দাউদপুর ইউপি’র মেম্বার প্রার্থী কামরুল ইসলামের মনোনয়নপত্র জমা
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী, ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ০১ নভেম্বর সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তানজিদা আফরিন চন্দার হাতে মেম্বার পদপ্রার্থী কামরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী শুক্কুর আলী, সমাজসেবী খায়রুল ইসলাম সেলিম, মেম্বার মালেকা বেগম, সমাজকর্মী মাসুম আহমদ, কুদরত আলী, রুম্মান আহমদ, মুহিন আহমদ এলো, খালেদ আহমদ প্রমুখ।
মনোনয়ন পত্র জমা শেষে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে সমর্থকদের উদ্দেশ্যে মেম্বার প্রার্থী কামরুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি পুনরায় প্রার্থী হয়েছি। বিগত দিন আমি ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়নমূলক কাজে নিয়োজিত ছিলাম। আবারও আপনাদের সেবা করার লক্ষ্যে মেম্বার প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি আপনার সকলেই আমাকে সহযোগিতা, দোয়া এবং ভোট দিয়ে আবারো বিজয়ী করবেন ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ