editor
প্রকাশিত: 11:21 PM, November 3, 2021

‘কলেজ শিক্ষার্থী রাহাত হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’
ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক তথা এশিয়ান হাইওয়েকে ৬ লাইনে উন্নীতকরণ নির্মাণকাজের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। গত (২ নভেম্বর) মঙ্গলবার রাতে নগরির স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির জরুরী বর্ধিত সভার প্রস্তাবে এ প্রতিক্রিয়া জানানো হয়। প্রস্তাবে প্রধানমন্ত্রীসহ এই সড়ক নির্মাণ প্রক্রিয়াতে নিরলস প্রচেষ্টায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভার অপর এক প্রস্তাবে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ও তেতলি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে নির্মাণাধীন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তণ করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র নামে নতুন নামকরণ করায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে যত দ্রুত সম্ভব ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট’র নির্মাণকাজ শুরু করার দাবি জানানো হয়।
সভার অন্য একপ্রস্তাবে নিজস্ব স্থায়ী কার্যালয়ের অভাবে ভূমি রেজিস্ট্রেশনে উপজেলাবাসীর অব্যাহত দূর্ভোগে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে উপজেলার মধ্যবর্তী যে কোনস্থানে প্রয়োজনে অধিগ্রহণ করে হলেও দক্ষিণ সুরমা উপজেলা সাব-রেজিস্টারি অফিসের স্থায়ীভবন স্থাপনের দাবি জানানো হয়। প্রস্তাবে বলা হয়, নিরাপত্তা, যোগাযোগ ও ব্যাংকিং লেনদেনের সুবিধা রয়েছে এমন এলাকায়ই সাব-রেজিস্টারি অফিস স্থাপন জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য হবে।
সভার অপর প্রস্তাবে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনের সংযুক্তির দাবি পূনর্ব্যক্ত করে সুরমা নদীর দক্ষিণ পাড়ের ওয়ার্ডসমুহে সুপেয় পানীয় জল সরবরাহের দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, চঞ্চল মাহমুদ ফুলর, আব্দুল মালেক তালুকদার, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, শেখ মোঃ লায়েক মিয়া, মোঃ দিলওয়ার হোসেন রানা, মোঃ ছয়েফ খান, মোঃ নজরুল হোসেন, মোঃ আব্দুল ওয়াহিদ, নুরুল ইসলাম সুমন, সাহাদ উদ্দিন দুলাল, মোঃ খলিল মিয়া, হাজী জয়নাল আহমদ, ফকির শাহ মোঃ নোয়াব আলী, আব্বাস উদ্দিন জালালী প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ