editor
প্রকাশিত: 8:19 PM, November 4, 2021

জগন্নাথপুরে মামলা প্রত্যাহার না হলে অর্নিদিষ্টকালের যান চলাচল বন্ধের আল্টিমেটাম
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি হাজী নিজামুল করিমের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুরের পরিবহন সেক্টেরের মালিক-শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আলফু মিয়া, ট্রাক-লরি- কাভার্ডভ্যান শ্রমিক সমিতির সভাপতি ফয়জুর নূর, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি তোরণ মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, যুগ্ম সম্পাদক আজিজ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলেও আগামি ৬ নভেম্বের থেকে জগন্নাথপুরে অর্নিদিষ্টকালের জন্য কোন ধরনের যানবাহন চলাচল করবে না বলে আল্টিমেটাম প্রদান করা হয়। জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের সহ-সভাপতি, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া জানান, উদেশ্য ও ষড়যন্ত্রমূলকভাবে নিজামুল করিমকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার করা না হলেও ৬ নভেম্বর থেকে জগন্নাথপুরে অর্নিদিষ্টকালের জন্য কোনধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী নিজামুল করিম জানান, জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে গত সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবুও আমাকে উদেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মামলার তদন্তের স্বার্থে এই মূর্হুতে কোন কিছু বলা যাবে না।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ