editor

প্রকাশিত: 9:01 PM, November 4, 2021

বিশ্বনাথে পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ সংবর্ধিত

বিশ্বনাথে পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ সংবর্ধিত

বিশ্বনাথে পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ সংবর্ধিত

বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় দ্বিতীয় সচিব (শ্রম) হিসেবে বদলী হওয়ায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশকে পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, গুণীজনকে সম্মান করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এতে সমাজে ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। সুন্দর, শান্তির ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সুমন চন্দ্র দাশের মতো কর্মকর্তা-কর্মচারীর কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে প্রযুক্তির প্রসারের ফলে ঘরে বসে বসেই আজ অনেক মানুষ ব্যবসা করার সুযোগ পেয়েছেন।
নারীদের উন্নয়নে সরকারের গ্রহন করা নানান প্রদক্ষেপ বাস্তবায়নের ফলে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাখা প্রস্তাব আজ সাদরে গ্রহন করছেন বিশ্ব নেতারা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ বলেন, সল্প সময় হলেও চেষ্টা করেছি সততা ও নিষ্টার সাথে নিজের দায়িত্ব পালন করতে, আর ভালো কিছু করতে যাতে ভবিষ্যতে কোন বিশ্বনাথে আসলে মাথা উচুঁ করেই আসতে পারি।
পৌরসভার আয় বৃদ্ধি করার পাশাপাশি চেষ্টা করেছি পৌর এলাকা ও উপজেলাবাসীকে তাঁদের প্রাপ্য সেবা যথা সময়ে দেওয়ার। আর এতে করে সর্বস্তরের জনসাধারণসহ এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সহকর্মীদের সার্বিক সহযোগীতা পেয়েছি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে এবং পৌর সহায়ক কমিটির সদস্য রফিক হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাজিদুল ইসলাম ও গীতাপাঠ করেন দেবব্রত চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখে পৌরসভার একাউন্টেন্ট ইফতেখার উদ্দিন রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী হবি মজুমদার, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী, জহুর আলী, ইছহাক আলী, আমির আলী, ইউনুস আলী, শামীম আহমদ, রাজ্জাক আহমদ রাজু, শামীম আহমদ, দুলাল মিয়া, লাকী বেগম, রাসনা বেগম, করিমুন্নেছা, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার জামাল মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, আব্দুল বাতিন, এমদাদ হোসেন নাঈম, জমির আলী, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম, সংগঠক আরব আলী, আব্দুল বাতিন, মোহাম্মদ আলী লিটন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ