editor

প্রকাশিত: 3:19 PM, November 6, 2021

বিশ্বনাথে আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটে বাণিজ্য!

বিশ্বনাথে আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটে বাণিজ্য!

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটে ৬ লাখ ১৬ হাজার ৫শত টাকা বাণিজ্যের সন্ধান পাওয়া গেছে।

ইউনিয়ন পরিষদের তিনটি প্রকল্প থেকে নেয়া বরাদ্দের ১৭ লাখ ৩১ হাজার ৫শত টাকার মধ্যে মাত্র ১১ লাখ ১৫ হাজার টাকার কাজ করে বাকি ৬লাখ ১৬হাজার ৫শত টাকাই বাণিজ্য করা হয়েছে। মাটি কাটার দু’জন ঠিকাদারের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

প্রায় বছর খানেক পূর্বে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের দক্ষিণে দুটি স্থানে আশ্রয়ন প্রকল্পের মাটি ভরাটের জন্য ওই প্রকল্পগুলোর তালিকা করে ইউনিয়ন পরিষদ।

প্রকল্পগুলো হচ্ছে ২০২০-২০২১ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রথম কিস্তি, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রথম কিস্তি ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের প্রকল্প।

প্রকল্পের তালিকা থেকে জানাযায় এই তিনটি প্রকল্প থেকে পূষণি মৌজার ১৮৭ দাগে তিন একর খাস জমিতে মাটি ভরাটের জন্য মোট টাকা নেয়া হয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫ শত টাকা।

মাটিগুলো ক্রয় না করে রাজাগঞ্জ বাজারের উত্তর পাশ কান্দি গাও গ্রামের সামন হতে স্থানীয় মাকুন্দা নদী থেকে আশ্রয়ন প্রকল্পের ভিটায় নেয়া হয়েছে।

মাটি নেয়ার স্থান থেকে আশ্রয়ন প্রকল্পের স্থান হবে অনুমান ৫০০ থেকে ৬০০ মিটার দুরত্ব। আবার অনেক মাটি মাত্র ৩০০ফুট দুরত্ব থেকেও নেয়া হয়েছে। শুধু মাটির যাতায়াত খরচ বাবত ওই ব্যায় ধরা হয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫শত টাকা।

কিন্তু মাটি কাটার দু’জন ঠিকাদারের সাথে আলাপ করে জানাযায় তারা দু’জনকে দেয়া হয়েছে মাত্র ১১ লাখ ১৫ হাজার টাকা।

তারমধ্যে একজন মাটির ঠিকাদার সাইফুল ইসলাম বলেন, তিনি মাটি কাটা ও যাতায়াত খরচ বাবত চেয়ারম্যানের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন।

অপর আরেকজন ঠিকাদার রাকিব আলী বলেন, তিনি ওই মাটি কাটা, যাতায়াত ও লেবারের খরচ বাবত নিয়েছেন ১ লাখ ১৫ হাজার টাকা।

এবিষয়ে জানতে চাইলে পিআইও ও চেয়ারম্যান দায় নিতে নারাজ। তারা একে অপরের কথা বলছেন।

বিষয়ে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে প্রকল্প তৈরী করে টাকা দিয়েছেন। বাকি সব কিছুই নিয়ন্ত্রন করেছেন এদুই কর্মকর্তা।

আর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিনাল কান্তি রায় বলেন, সাবেক ইউএনও বর্ণালী পাল থাকা অবস্থায় ওই মাটি ভরাট করা হয়েছে।

কিন্তু চেয়ারম্যান ও মেম্বারের বিল অনুযায়ি তারা টাকা দিয়েছেন বলে জানান। সাবেক ইউএনও বর্ণালী পাল বদলি হয়ে অনত্র চলে যাওয়ায় বক্তব্য নেয়া সম্বব হয়নি।

তবে বর্তমান ইউএনও সুমন চন্দ্র দাশ সাংবাদিকদের বলেন, এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত স্বাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ