editor
প্রকাশিত: 5:31 PM, November 6, 2021
নিজস্ব প্রতিবেদক
কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে নদীতীর ভাঙনরোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তালবাড়ি গ্রামের বদরুল আলম চৌধুরী নামের এক ব্যক্তি।
আজ শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘বছরের পর বছর তালবাড়ি-খালপাড়ে সুরমা নদীর ভাঙনে বসতবাড়ি, রাস্তাঘাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। এখনই উদ্যোগ না নিলে আরও বহু ঘরবাড়ি-জমি ও প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। এ জন্য জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘গাজী বুরহান উদ্দিন সড়ক থেকে তালবাড়ি বাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বড় বড় গর্ত হয়ে এলাকাবাসী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ সমস্যা সমাধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহীর স্মরণাপন্ন হয়েছিলাম। এলজিইডি সড়কটি মেরামতে অর্ধকোটি টাকা বরাদ্দ দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ