editor

প্রকাশিত: 10:35 PM, November 8, 2021

বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন: পরিকল্পনামন্ত্রী

বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন: পরিকল্পনামন্ত্রী

বর্তমান সরকার শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছেন: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজ রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্ধোধন করতে আসছি। বিগত দিনে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন উদ্ধোধন করেছি। আমাদের নেত্রী সব সময় চিন্তা করে জাতিকে কিভাবে শিক্ষিত করে তুলা যায়।

তিনি আরো বলেন, এই যে ছাত্রীদের লাল সবুজের ড্রেস এটা আমাদের সবার প্রিয় পোশাক। ধন্যবাদ জানাই সামাদ স্যার এই পোষাক নির্বাচন করা জন্য। এই লাল সবুজের পতাকার জন্য আমরা পাকিস্তানী বাহিনির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। আজ আমাদের নেত্রী পর্দা করে বিভিন্ন দেশে সফর করতেছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আগামী দিনে ভাল ভাল প্রতিষ্ঠানে গিয়ে কাজ করবে। মহিলা হলে যে কাজ করতে পারবেনা এটা কোন কথা নয়। আমি দেখেছি রানীগঞ্জ কলেজ দুটি ট্রিন সেট ঘর নিয়ে যাত্রা শুরু করেছিল। আজ তারাও ভবন পেয়েছে। উপজেলা জুড়ে শিক্ষার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনেও কাজ করে যাব।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্ধোধননের পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রফিকুল ইসাম আকন্দ।

এ সময় উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা, কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার খানেক জনসাধারন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে নবনির্মিত ভবনে ফিতা কেটে উদ্ধোধন করেন পরিকল্পনা মন্ত্রী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ