editor
প্রকাশিত: 4:35 PM, November 9, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে এবার মাইক্রোবাস দিয়ে গরু চুরি করতে নেমেছে একটি চক্র। সোমবার (৮ নভেম্বর) রাতে গোলাপগঞ্জের লক্ষণাবান্দ ইউনিয়নের নিশ্চিত গ্রামে গরু চুরি করতে গিয়ে নাসিমা বেগমকে (৩০) আটক করে পুলিশে সোর্পদ করে। গ্রেফতারকৃত নাসিমা বিয়ানীবাজারের মাতিউরা গ্রামের হবিদ মিয়ার স্ত্রী।
এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ থানায় নাসিমা বেগমকে আসামী করে গরু চুরি মামলা দায়ের করা হয়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ। তিনি বলেন, নাসিমা বেগমকসহ কয়েকজন গোলাপগঞ্জ থানাধীন নিশ্চিত গ্রামে মাইক্রোবাস নিয়ে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে গরু চুরি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসময় পুলিশ গরু চুরির কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ১১-৩০৯১) মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাসিমাসহ চুরির মামলায় আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত নাসিমাসহ কয়েকজন পুরুষ সদস্য গোলাপগঞ্জের লক্ষণাবান্দ ইউনিয়নের নিশ্চিত গ্রামের ফারুক মিয়ার গোয়াল ঘর থেকে বলদ ও বাচ্চাসহ একটি গাভি বের করে নিয়ে আসে। গাড়িতে গরুগুলো তুলার সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চোরদেরকে চিৎকার শুরু করলে নাসিমাকে রেখে অন্যরা পালিয়ে যায়। এসময় মাইক্রোবাস নিয়ে নাসিমা বেগম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা মাইক্রোবাস ধাওয়া করে নাসিমাকে আটক করে পুলিশকে খবর দিলে গোলাপগঞ্জ থানা পুলিশ মাইক্রোবাসসহ নাসিমাকে আটক করে থানায় নিয়ে আসে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ