editor

প্রকাশিত: 2:39 PM, November 10, 2021

গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি::
গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত সুনাম আহমদ (২৪) নামে এক পথচারী যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) আনুমানিক দুপুর ১২ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামের জুনাব আলীর তৃতীয় ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এক যুবক রিহান আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুনাম আহমদ বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় বের হন। নয়া মসজিদ আসার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সুনাম আহমদকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। মোটরসাইকেলের তিনজনও মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ করেন। তবে মোটরসাইকেলের তিন জনের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী এক বাস চালক জানান, আমরা তিনটি বাস জকিগঞ্জ থেকে এক সাথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হই। হেতিমগঞ্জ আসার পর একটি মোটরসাইকেল আমাদের সামনে যাওয়ার জন্য বার বার চেষ্টা করে যাচ্ছে। এ সময় আমি মোটরসাইকেলকে সামনে যাওয়ার সুযোগ করে দেই।

তিনি বলেন, প্রায় ১০০ হাত দূরে যাওয়ার পরপরই দেখতে পাই সিলেট থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। ধাক্কায় দিয়ে নয়া মসজিদের পাশে খালের দিকে চলে যায়। পথে একজনকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পাই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ