editor

প্রকাশিত: 3:31 PM, November 11, 2021

সুনামগঞ্জে মাদক ব্যবসায়ী ও চোরসহ ৫জন গ্রেফতার: গাঁজা, গরু ও প্রাইভেট কার উদ্ধার

সুনামগঞ্জে মাদক ব্যবসায়ী ও চোরসহ ৫জন গ্রেফতার: গাঁজা, গরু ও প্রাইভেট কার উদ্ধার

সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে মাদক ব্যবসায়ী ও চোরসহ ৫জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজার চালান, গরু ও প্রাইভেট কার। গ্রেফতারকৃতরা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার থলেরবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৪৫), জামালগঞ্জ উপজেলার লম্বাবাগ গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে জহিরুল হক (৫৫), সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ওয়েজখালী গ্রামের ফিরোজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলাল মিয়া (৩৩), জগন্নাথপুর উপজেলার ইসলামপুর আলখানারপাড় এলাকার মৃত ছোয়াব উল্লার ছেলে আবু খালেদ (২৬) ও একই উপজেলার দিঘীরপাড় এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে সেলিম মিয়া (৩০)। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে পৃথক ভাবে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচাঁর করে দীর্ঘদিন যাবত জমজমাট বাণিজ্য করছিল মাদক ব্যবসায়ী আলাল মিয়া। এখবর পেয়ে গতকাল বুধবার রাতে জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২০কেজি ৪শ গ্রাম গাঁজার চালান ও ১টি প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী আলাল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে জগন্নাথপুর থানায় হস্তান্তর করার পর পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামী আবু খালেদ ও সেলিম মিয়াকে গ্রেফতার করে।

অন্যদিকে সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার শরৎপুর গ্রামে চুরির ৪টি গরুসহ চোর আনোয়ার হোসেন ও জহিরুল হককে এলাকাবাসী আটক করে থানায় সোপর্দ করে। পরে গরুর মালিক শান্তিগঞ্জ উপজেলার খিদিরপুর গ্রামের স্কুল শিক্ষক সুলতান উদ্দিন থানায় এসে তার গরু চিহ্নিত করেন। এবং গ্রেফতারকৃত দুই চোরসহ আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাঘারে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের পৃথক ঘটনায় ৫জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ