editor
প্রকাশিত: 5:59 PM, November 11, 2021
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মধ্যে সুনামধন্য একটি ইউনিয়ন ভাদেশ্বর।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ইতোমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। অনেকে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাত্রা বাড়ানোর পাশাপাশি নির্বাচনী মাঠ দখলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন।
তবে এই ইউনিয়নে জানা যায়, আ.লীগের মনোনয়ন পেতে বেশ কয়েকজন নেতা দৌড়-ঝাপ শুরু করেছেন। তাদের প্রায় সকলেই দলীয় মনোনয়ন নিতে কেন্দ্রীয় নীতি নির্ধারণী ও তৃণমূল পর্যায়ে লবিং করছেন।
এর মধ্যে বিগত রমজান মাসে ও মহামারীকালীন সময়ে উপজেলা থেকে শুরু করে ভাদেশ্বর ইউনিয়নের অসহায় ও কর্মহীন অসচ্ছল মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে তৃনমুলে ব্যাপক প্রশংসিত হচ্ছেন ব্রাজিল যুবলীগের প্রতিষ্টাতা আহবায়ক ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জ্বল।
তাছাড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর এই প্রতিপাদ্য কে ধারণ করে ভাদেশ্বরের প্রত্যেকটি গ্রাম কে শহরে রুপান্তরিত করেতে চান।
আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন যুবলীগ নেতা আবু সুফিয়ান উজ্জ্বল ।
নির্বাচনের ব্যাপারে যুবলীগ নেতা উজ্জ্বল বলেন- বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। তাছাড়া কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আমি ধারাবাহিকতায় আমি সহযোগীতা করে আসছি। আমার সার্বিক কর্মকান্ড বিবেচনা করে নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবেই আমি নির্বাচন করবো।
ভাদেশ্বর ইউনিয়নের ভোটারদের কাছ থেকে জানা যায়, বেশীর ভাগ ভোটারদের ইচ্ছে যুবলীগ নেতা আবু সুফিয়ান উজ্জ্বল কে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। অনেকে আবার তাকে আমাদের চেয়ারম্যান বলে মেনে নিয়েছেন।
এলাকার একজন বীর মুক্তিযুদ্ধা বলেন- উজ্জ্বলের মতো ছেলে যদি আমাদের ইউনিয়নে চেয়ারম্যান দায়িত্ব পায় তাহলে আমরা আমাদের আশা-আবদার বলের জায়গা পাবো। আমরা সবাই ঐকবদ্ধ হয়ে তার সাথে আছি এবং থাকে নৌকা নিয়ে জয়ের মিছিল দিব। তাহলে এলাকায় মানুষের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে।
ক্ষমতাসীন দল বাংলাদেশ আ.লীগের অধিক সংখ্যক নেতা নৌকার প্রতীকের প্রত্যাশী হলেও দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, কেন্দ্র থেকে নৌকা নিয়ে যে আসবে তার পক্ষেই কাজ করবে সবাই।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক