editor
প্রকাশিত: 5:34 PM, November 15, 2021
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম এর উদ্যোগে জাতীয় যুব-২০২১ লাভ করায় সফল উদ্যোক্তা আমজাদ হোসেন চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১৪ নভেম্বর রোববার সন্ধ্যা ৭ টায় টিলাগড়স্থ যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর কো-অর্ডিনেটর এম.এস. ইমরোজ এরশাদ, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবীর, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর, নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আকতার কণা, প্রযুস এর প্রতিষ্ঠাকালীন সভাপতি এ.এ সাকির আহমদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল উদ্যোক্তা আমজাদ হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত আত্মকর্মী মোঃ জামাল খান, আব্দুল আহাদ শাহীন, সাহিদা বেগম, ফরিদা আলম, ইনসাফ ভিলেজ এন্ড ডেভেলপম্যান্টের সহ সভাপতি মুক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফরে ইয়াসমিন ও শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের প্রশিক্ষক সাবিনা ইয়াসমিন ও ইমরানুল বাহার, আত্মকর্মী নীলিমা আক্তার নিলা, উমেরা আফ্রিদা, শিক্ষাবিদ ইসমাঈল হোসেন, রুনা মজুমদার, তাহমিনা আক্তার জুই, আলী হোসেন, স্বদেশবাণী যুব সংঘের সভাপতি ইলিয়াস আকরাম, মোতাহের হোসেন সোহেল, জাহেদ চৌধুরী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দিমাম খান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, যুব সমাজ আমাদের বড় শক্তি। দরকার শুধু শিক্ষা, সচেতনতা এবং সুযোগ সৃষ্টি করে দেয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে মেধা ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শুধু চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের মাঝে যে সুপ্ত শক্তি রয়েছে- তার চিন্তা এবং মননকে বিকশিত করে সেই কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। যুব সমাজ নিজে কাজ করবে ও আরো দশ জনকে কাজের সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার