editor
প্রকাশিত: 5:58 PM, November 15, 2021
অনলাইন ডেস্ক
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
সোমবার (১৫ নভেম্বর) রেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ১৪১টি স্টেশন বন্ধ রয়েছে, সেগুলো চালু করার জন্য কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হবে। জনবল ঘাটতি মেটাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, রেলে যারা কর্মরত আছেন, তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে। আমাদের অনেক ধন-সম্পদ আছে, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। রেল সাধারণ মানুষের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান।
নূরুল ইসলাম সুজন বলেন, সমস্ত মিটার গেজকে আমরা ব্রড গেজে রূপান্তর করবো। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নেওয়া হবে। এশিয়া ভিত্তিক রেল যেন চালু করতে পারি, সেজন্য অভ্যন্তরীন রেল ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার। রেল মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স