editor
প্রকাশিত: 7:59 PM, November 15, 2021
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নে আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সূচনা “বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস”প্রতিপাদ্য আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে ও সূচনা কনসোর্টিয়ামের সহযোগিতায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভার আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন,ওয়াল্ড ফিস,আইডিই,হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় বহুখাত ভিত্তিক সূচনা কর্মসূচির মাধ্যমে উপজেলার অনান্য ইউনিয়নের ন্যায় গোয়ালাবাজার ইউনিয়নের ৯টি ওর্য়াডে গত তিন বছরের সূচনার নানা কর্মকান্ড তোলে ধরেন সংশ্লিষ্টরা।
ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া। বক্তব্য রাখেন,সূচনার সিলেটের সহকারী প্রকল্প সম্মন্নয়কারী আবু রায়হান,সূচনার উপজেলা সম্বনয়কারী মো: মিজানুল হক,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন দেব,ইউপি সদস্য জিলু মিয়া,বেলাল আহমদ,তছন মিয়া, জাহান আলী, সূচনার ফাইন্যান্স অফিসার এসকে সাকিব,ওয়ার্ল্ড ফিসের প্রতিনিধি আতিকুর রহমান সানি,হেলেন কেলারের প্রতিনিধি সাবিয়া নাজনিন,সূচনার ইউনিয়ন কোঅডিনেটর আবেদুর রহমান, হুমায়ুন কবির, জিসিডিও নজরূল ইসলাম,মেকমো নোমান মিয়া,ফিল্ড ফ্যাসিলেটর মাজেদা বেগ,খায়রুন নেচ্ছা।
এসময় সূচনা থেকে প্রশিক্ষন নিয়ে স্বাবলমম্ভী হওয়ার গল্প তুলে ধরেন উদ্যোক্তরা রোখসানা বেগম, বাবলী বেগম,সভায় বক্তারা বলেন,গ্রামীন জনপদের বাসিন্দাদের আর্থিক ভাবে সাবলম্বী ও পুষ্টির চাহিদা পূরনের ধারাবাহিকতায় সিলেটের ছয়টি উপজেলায় অত্যান্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে সূচনা কর্মসূচি। সূচনার এসব কার্যক্রমের ফলে গ্রাম-অঞ্চলের বেকারত্ব দূরীকরণসহ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অনেকেই হয়েছেন উদ্যোক্তা। যার ধারাবাহিকতায় গোয়ালা বাজার ইউনিয়ন এলাকায়ও সূচনা সহায়তায় পারিবারিক খামারসহ নানা কর্যক্রম অবলম্ভনের মাধ্যমে সাবলম্ভী হয়েছেন শতশত বাসিন্দারা। গত তিন বছরে সূচনা প্রকল্পের উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষন ও কার্যক্রমের সুফল রক্ষায় অবহেলিত এলাকার হতদ্ররিদ্র লোকজনের কল্যানে গোয়ালা বাজার ইউনিয়নে সূচনার কর্যক্রমের মেয়াদ ৫ বছর করার জন্য সূচনা প্রকল্পের উর্ধ্ধতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার