editor

প্রকাশিত: 12:07 AM, November 20, 2021

অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুবদলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে: মকসুদ আহমদ

অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুবদলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে: মকসুদ আহমদ

অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুবদলকে রাজপথে থেকে আন্দোলন করতে হবে: মকসুদ আহমদ

সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বারবার বিভিন্ন হাসপাতালে তিনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির দলীয় ভাষ্য অনুযায়ী, তার উন্নত চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের প্রত্যেক নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার আছে। দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে মানবিক দিক বিবেচনা করে এবং নাগরিকের অধিকার হিসেবে তাকে তার পরিবার ও দলীয় তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া প্রয়োজন বলে মনে করি।’

মকসুদ আহমদ আরো বলেন, ‘আমাদের দেশের শাসকশ্রেণির রাজনৈতিক দলের নেতারা এবং মন্ত্রী, এমপি’রা সর্দি-কাশির চিকিৎসা নিতেও বিদেশে পাড়ি জমান। এ থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র বোঝা যায়।’ দেশের স্বাস্থ্য সেবার বেহাল এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে সকল নাগরিকের জন্য দেশেই সুচিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে আন্দোলনের মধ্য দিয়ে। সমস্ত জনগণের জেগে উঠার মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে।” ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৭তম জন্ম দিনে যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন তারেক রহমানকে নেক হায়াত দান করেন।

 

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের উদ্যোগে ৪নং কুচাই ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা রাসেল আহমদ।

 

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, কাউছার আহমদ নামর, আনহার আহমদ মারনুস, সাহেল আহমদ, রায়হান আলম, রাসেল আহমদ, ফয়ছল আহমদ বাবলু, মিসবাহ উদ্দিন, মহানগর যুবদল নেতা রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আহমদ।

 

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ আহমদ, সয়েফ উদ্দিন, সাজ্জাদুর রহমান, সাজিব আহমদ, দিলোয়ার হোসেন, রিপন আহমদ। ইউনিয়ন নেতৃবৃন্দ সাইফুল ইসলাম, সুমিম আহমদ, হাবিবুর রহমান, ললন উদ্দিন, কামরুল ইসলাম আবেদ, আইন উদ্দিন, জাবেদ আহমদ, পারভেজ আহমদ, ফখরুল ইসলাম, আহাদ আহমদ, আরিফুল ইসলাম, জাবেদ আহমদ, আকিল আহমদ, আব্দুল আহাদ, সুমন আহমদ, মাসুদ আহমদ, নাহিদ আহমদ, নাবিল আহমদ, আবিদ মিয়া, শাহজাহান আহমদ, তানজিল আহমদ, নাঈম আহমদ, মঈন আহমদ, রিসাদ আহমদ। ছাত্রদলের মধ্যে উপস্থিত ছিলেন মুনিম আহমদ, মাহবুব আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির