editor
প্রকাশিত: 5:46 PM, November 21, 2021

ছাতকে দু'গ্রামবাসীর সংঘর্ষ নারীসহ আহত ১৫
ছাতক প্রতিনিধি
ছাতকে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর ও সৈদেরগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায় শনিবার চাউলির হাওরপাড়ে গরু ছড়াতে যায় সৈদেরগাঁও গ্রামের সুজন মিয়ার পুত্র জুনেদ আহমদ। এসময় ঘাস খেতে-খেতে একটি গরু গহরপুর গ্রামের আফিজ আলী ফকিরের পুত্র কালা শাহ’র ধান ক্ষেতে ঢুকে পড়ে।
গরুর ধান খাওয়া নিয়ে জুনেদ ও কালা শাহ’র মধ্যে উত্তপ্ত বাক-বিতন্ডা হয়। রোববার সকালে জুনেদ আহমদ তার নিজস্ব ভেড়া নিয়ে মাঠে গেলে ভেড়া ছড়াতে বাঁধা দেয় কালা শাহ। এ নিয়ে উভয়ের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটলে পক্ষ নিয়ে দু’গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়। আহত দুধ বিবি (৩৫), আজির উদ্দিন (৩৪), সুকন মিয়া(৪০), লোকন মিয়া(৪৫), জুনেদ আহমদ( ১০), রুবেল মিয়া (৩৫) কে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালা শাহ (৩২), সুনু মিয়া (৩৩)সহ অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, মারামারির ঘটনা তিনি শুনেছেন। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির