editor

প্রকাশিত: 6:03 PM, November 22, 2021

কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাফিজ আহমদ মজুমদারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাফিজ আহমদ মজুমদারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদারের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় কানাইঘাট উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

গতকাল ২১ নভেম্বর রবিবার রাতে নগরীর টিলাগড়স্থ স্কলার্সহোম অফিসে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংসদের পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মস্তাক আহমদ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শাবিপ্রবির কলেজ ইন্সপেক্টর তাজিম উদ্দিন, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, রমিজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, সড়কবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওলিউর রহমান এলএলবি, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, বড়বন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ আজাদ, লক্ষীপ্রসাদ আইডিয়াল একাডেমির পক্ষে ডালিম আহমদ, রাতাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ রঞ্জন দে, শিক্ষানুরাগি আফতাব উদ্দিনসহ কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ।

ক্রীড়া সামগ্রী বিতরনকালে মস্তাক আহমদ পলাশ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রীড়াবান্ধব। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নিয়ে শারিরীক ও মানসিক বিকাশ লাভ করতে পারে সেজন্য সরকার ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ করেছে। ক্রীড়া সামগ্রী বিতরণ এ কর্মসূচীরই একটি অংশ। শিক্ষার্থী ও যুব সমাজ যাতে বিপথগামী না সেজন্য লেখাপড়ার সাথে সাথে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির