editor
প্রকাশিত: 2:12 PM, November 23, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে পুনরায় ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এজন্য আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিগত ১১ নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থীর ভোট সমান সমান হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে সোমবার (২২ নভেম্বর) রাত ১২টা থেকে ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক লঞ্চ, ইজিবাইক চলাচল বন্ধ থাকবে বলে মহানগর পুলিশের নির্দেশনা রয়েছে।
জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে সিলেটের অন্যান্য ইউনিয়নের সাথে জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিকাল ৪টারপর ভোট গণনা শুরু হয় তখন দায়িত্বে থাকা পিসাইডিং অফিসার ভোট গণনায় অনিয়ম করেছেন বলে ওয়ার্ডের তালা মার্কা প্রতীকের মেম্বার গোলাম রব্বানী এজেন্টরা অভিযোগ করেন।
এরপর ব্যালেট বাক্স উপজেলায় নিয়ে এসে তালা মার্কার ও মুজাহিদ আলীর মোরগ প্রতীক সমপরিমান (৩৮৫+৩৮৫) হয়েছে বলে পিসাইডিং অফিসার ঘোষণা দেন। এই ঘোষণাটি পক্ষপাতমূলক বলে উপরোক্ত দপ্তরে অভিযোগ করে শুধু মেম্বার প্রার্থীদের ভোট পুন:গননার দাবিতে আবেদন করা হয়। তবে নির্বাচন কমিশন পুনরায় ভোট গ্রহণের উদ্যোগ নেয়। যার ফলে আগামীকাল বুধবার (২৪ নভেম্বর) দুই মেম্বার প্রার্থী গোলাম রব্বানী (তালা) ও মুজাহিদ আলীর (মোরগ) প্রতীকের মধ্যে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে পুনরায় গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (২৪ নভেম্বর)। সেজন্য পুলিশের্ পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে নেয়া হবে আইনী ব্যবস্থা। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন সেজন্য কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়ে সিলেট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম জানান, দুই সদস্য প্রার্থীর ভোট সমান সমান হওয়ায় বুধবার (২৪ নভেম্বর) পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ