editor
প্রকাশিত: 12:54 PM, November 24, 2021
নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জের ১১টি ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে ব্যাপক আলাপ আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়।
উপজেলার ১১ টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা- বাঘা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ, সদর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা তমজ্জুল আলী তোতা মিয়া, ফুলবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আব্দুল হানিফ খান, লক্ষীপাশা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ আহমদ চৌধুরী, বুধবারী ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রকিব, ঢাকাদক্ষিণ ইউনিয়নে নজরুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়নে উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম খান, ভাদেশ্বর ইউনিয়নে মো. সেলিম উদ্দিন, পশ্চিম আমুড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, উত্তর বাদেপাশা ইউনিয়নে মো.মোস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ নেতা এম এ মুমিত হীরা।
এর আগে গত (১৫ নভেম্বর) সোমবার গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যমত্যের ভিত্তিতে ও ভোটের মাধ্যমে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নৌকার মাঝি নির্ধারণ করা হয়। তবে কেন্দ্র থেকে ২ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম কেটে নতুন ২ জনকে নৌকার মাঝি চূড়ান্ত করা হয়।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির